কুষ্টিয়ার পদ্মায় নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৮:২২আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:৫০

কুষ্টিয়া পদ্মা নদীতে নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারানের ছেলে জুয়েল (৩০), একই গ্রামের নজুর ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩০) এবং রঞ্জিতের ছেলে জুবা (৩০)।

স্থানীয় চরসাদীপুর ইউনিয়ন পরিষদের ঘোষপুর গ্রামের মেম্বার মো. আব্দুল মালেক জানান, মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার ৯জন পানবরজের শ্রমিক উলু কাটার জন্য নৌকায় আসছিলেন। এসময় পদ্মার প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। এসময় ৫জন শ্রমিক সাঁতরে নদী তীরে উঠতে পারলেও বাকি ৪ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয়ভাবে তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

স্থানীয় চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন জানান, সকালে দুটি নৌকায় উলু কাটার জন্য শ্রমিকরা যাচ্ছিলেন। এসময় পদ্মার প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। ইতোমধ্যে ঘটনাস্থলে পাবনা ফায়ার সার্ভিস পৌঁছে গেছে। স্থানীয় কুমারখালী ফায়ারসার্ভিস ঘটনাস্থলে রওনা হয়েছে বলে খবর পেয়েছি। পাবনা ও রাজশাহী থেকে এসে ডুবুরিদল এসে উদ্ধার কাজে যোগ দেয়।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাস জানান, আমরা বেলা ২টা পর্যন্ত সেখানে ছিলাম। কিন্তু নদীর ভেতর অবস্থানটা শনাক্ত করতে পারিনি। পরে পাবনা ফায়ার স্টেশন থেকে ডুবুরি এসে উদ্ধার কাজে যুক্ত হয়। বেলা আড়াইটার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে অনেকেই উপস্থিত আছেন সেখানে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কতক্ষণ উদ্ধার কাজ চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম