বগুড়ায় গাড়িচোর চক্রের আরও আট সদস্য গ্রেফতার, ৬ গাড়ি উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ০২:২৪আপডেট : ০৮ জুলাই ২০২০, ০২:২৬

বগুড়া

বগুড়া সদর থানা পুলিশ গাড়িচোর চক্রের আরও আট সদস্যকে গ্রেফতার করেছে। গত শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত বগুড়া, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার তিনজনের স্বীকারোক্তিতে এদের গ্রেফতার ও  ব্যাটারি চালিত চারটি ইজিবাইক ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে সদর থানার ওসি হুমায়ন কবির এ সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার গ্রামে নান্নু ওরফে রানা (৩৭), তার স্ত্রী সেলিনা বেগম (৩২), কাহালুর শিকড় মধ্যপাড়া গ্রামের আবদুল হান্নান (৪৬), বগুড়া শহরের আটাপাড়ার শফিকুল ইসলাম (৪৯), সদরের চাঁদমুহা হরিপুরের আবদুল হামিদ (৪৫), গাবতলীর চাকলার শাহাদত হোসেন (৩৯), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুরের বাবু মিয়া

(৩৩), ঘোড়াঘাট উপজেলার দামোদরপুরের সাখাওয়াত হোসেন (৩৭) ও কবির হোসেন (৩১), রংপুরের পীরগঞ্জের ধরলাকান্দির তসলিম উদ্দিন (৩৫) এবং মিঠাপুকুরের হেলাঞ্চার গ্রামের আনারুল ইসলাম (৪২)।

সদর থানার ওসি হুমায়ন কবির ও অন্য কর্মকর্তারা জানান, গত ৪ জুলাই দুপুরে গাবতলী উপজেলা থেকে একটি ইজিবাইক চুরি করে পালানোর সময় সদরের বাড়িয়া বটতলা থেকে হান্নান, রানা ও তার স্ত্রী সেলিনাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ইজিবাইক চালক হাবিব মিয়া সদর থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এরা গাড়ি চোর চক্রের সদস্য। যাত্রীবেশে কৌশলে নানা প্রতারণা আশ্রয় নিয়ে গাড়ি চুরি করে থাকে। এদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাদের দেওয়া তথ্য অনুসারে গত ৫ জুলাই থেকে ৬ জুলাই রাত পর্যন্ত বগুড়া, রংপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযোগ চালিয়ে অপর আটজনকে

গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা ব্যাটারি চালিত চারটি ইজিবাইক ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদের মঙ্গলবার আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম