লোহা তৈরির কাঁচামাল নিয়ে কর্ণফুলীতে জাহাজডুুুবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুলাই ২০২০, ১৭:১৪আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৭:১৭

জাহাজডুবি (ছবি প্রতীকী) আড়াই হাজার টন লোহা তৈরির কাঁচামাল নিয়ে এমভি বর্ণিয়া প্রিন্স-২ নামের একটি জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে। তবে এ ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। জাহাজটির ১৪ জন নাবিক নিরাপদে কূলে উঠতে সক্ষম হন। বুধবার (৮ জুলাই) ভোররাতে কর্ণফুলী নদীর সদরঘাট অংশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাজটিতে দুই হাজার ২৪৬ টন স্ক্র্যাপ লোহা ছিল বলে তিনি জানান।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লিটমণ্ড শিপিং লিমিটেডের এমভি বোর্নিও প্রিন্স-২ দুই হাজার ২৪৬ মেট্রিক টন স্টিল স্ক্র্যাপ নিয়ে খালাস করার জন্য কর্ণফুলীর সদরঘাট জেটিতে এসেছিলো।

তবে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে নদীতে প্রচণ্ড জোয়ার ও স্রোতের বেগে জাহাজটির নোঙর ছিঁড়ে সদরঘাট ১ নম্বর জেটি এলাকায় এসে ২ নম্বর মোরিং ‘বয়ার’ সঙ্গে ধাক্কা খায়। এতে জাহাজটির তলা এবং পাশে ফেটে গিয়ে জাহাজের ভেতরে পানি প্রবেশ করে এক পর্যায়ে ডুবে যায়। এ সময় বয়াতে বাঁধা কয়েকটি লাইটারেজের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী