অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া এফসিপিএস ডাক্তারসহ আটক ৭

রংপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ১৮:৩২আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৮:৩২

ভুয়া এফসিপিএস ডাক্তার মোতালেব হোসেন রিপনসহ আটক তিনজন রংপুর নগরীর অভিজাত এলাকায় অবৈধভাবে চালানো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এফসিপিএস ডাক্তারসহ সাত জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটান পুলিশ। বুধবার (৮ জুলাই) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এমবিবিএস, এফসিপিএস ডাক্তার মোতালেব হোসেন রিপন, তার সহকর্মী হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল, ব্যবস্থাপক তৌফিক ইসলাম রাফি এবং ডাক্তারের পিএসকে গ্রেফতার করা হয়। তারা ডাক্তারের শিক্ষাগত সনদপত্র ও ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশনের কাগজপত্র দেখাতে পারেনি। ওই ডাক্তারের কোনও ডিগ্রি নেই, সে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করে আসছিল।

পরে ভুয়া ডাক্তার রিপনকে সহায়তা করা দালাল এরশাদ আলী, আব্দুর রউফ রেজাউল, নয়া মিয়াকে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি জানান, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমারকে অবহিত করে মেট্রোপলিটান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় এ  অভিযান পরিচালনা করা হয়। দেশে যখন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন ঠিক সেই মুহূর্তে একশ্রেণির অসাধু দালাল চক্র স্বাস্থ্যসেবাকে চরম হুমকির মুখে ফেলার চেষ্টা চালাচ্ছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে