খুলনা বিভাগে মোট আক্রান্ত ৬০০৮, মৃত্যু ছাড়ালো ১০০

খুলনা প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ০২:০৪আপডেট : ০৯ জুলাই ২০২০, ০২:১৮

খুলনা বিভাগ

খুলনা বিভাগের দশ জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। লকডাউন, রেডজোন, স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্বসহ নানা বিধি নিষেধের পরও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

বুধবার (৮ জুলাই) পর্যন্ত এ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১০৯-এ উন্নীত হয়েছে। শনাক্ত ৬ হাজার ৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ১২২ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৬৬৪ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে করোনার প্রকোপ বাড়ছে। এজন্য তিনি স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করে বলেন, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কোভিড ১৯ এর সংক্রমণ কমাতে তৎপর হলেও মানুষের অসচেতনতায় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের প্রতিবেদন অনুযায়ী ১০ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত এ বিভাগে করোনা পজিটিভ হয়ে ১০৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় ৪২, বাগেরহাটে ৪, সাতক্ষীরায় ৫, যশোরে ১৩, ঝিনাইদহে ৫, মাগুরায় ৬, নড়াইলে ৭, কুষ্টিয়ায় ১৯, চুয়াডাঙ্গায় ৩ এবং মেহেরপুরে ৫ জন।

৮ জুলাই পর্যন্ত করোনা পজিটিভ ৬ হাজার ৮ জনের মধ্যে খুলনায় ২৬৮০ জন, বাগেরহাটে ২৩৩, সাতক্ষীরায় ২৭৯, যশোরে ৮০৫, ঝিনাইদহে ৩৩৩, মাগুরায় ১৭৬, নড়াইলে ৩২৩, কুষ্টিয়ায় ৮১৫, চুয়াডাঙ্গায় ২৬৯ এবং মেহেরপুরে ৯৫ জন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, করোনা সংক্রমণ রোধ এবং মৃত্যু কমাতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। খুলনা মহানগরীর ১৭ ও ২৪নং ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে ২৫ জুন থেকে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। যা চলমান আছে। তারপরও অনেকেই বিধিনিষেধ মানছেন না। প্রশাসন জরিমানাও করছে। মাঠ পর্যায়ে পুলিশকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী