কক্সবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী আর নেই

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ০৩:০২আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৩:২৫

নজরুল ইসলাম চৌধুরী (সংগৃহীত ছবি)

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী (৭৭) আর নেই। বুধবার (৮ জুলাই) বিকালে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত জটিলতার পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে গত ৭ জুলাই তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

সংবাদ নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ এএম সিরাজুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী ১ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি শহরের কলাতলী এলাকার মরহুর মাওলানা ফজলুল হকের বড় ছেলে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ক’দিন পূর্বে ওখান থেকে তাকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাব থেকে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের