পাঞ্জাবির পকেটে অবৈধ ৫টি সোনার বার, রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ০২:২২আপডেট : ১০ জুলাই ২০২০, ০২:৪৫

৫টি অবৈধ সোনার বারসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ৫টি সোনার বারসহ মো. শফিউল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বুধবার (৯ জুলাই) রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে সোনার বারগুলোসহ তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ওই চেকপোস্টে কক্সাবাজারগামী একটি বাসে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয়। এসময় তার পরনের পাঞ্জাবির পকেটের ভেতর থেকে সোনার ৫টি বার পাওয়া যায়। যার ওজন ৭১ ভরির চেয়ে বেশি। এসব সোনার আনুমানিক দাম ৪৩ লাখ টাকা। এসব সোনার বৈধ কোনও কাগজপত্র না থাকায় ওই রোহিঙ্গাকে আটক করা হয়।

এ ঘটনায় ধৃত রোহিঙ্গার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে, উদ্ধার সোনার বারগুলো কক্সবাজার রাজস্ব শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের