ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০২:১৩আপডেট : ১২ জুলাই ২০২০, ০২:২১

বিদ্যুৎস্পৃষ্ট

বগুড়ার ধুনটে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আইরিন আকতার (১০)। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার সকালে উপজেলার ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, আইরিন আকতার ধুনট উপজেলা নিমগাছী ইউনিয়নের ধলিপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। শনিবার বেলা ১১টার দিকে আইরিন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ঘরে মাল্টিপ্ল্যাগের সঙ্গে চার্জার লাগানোর চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত: বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধুনট থানার এসআই নুরুজ্জামান জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশু আইরিনের মরদেহ তার পরিবারকে দেওয়া হয়েছে।

 শিশু আইরিন আকতারের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরে গ্রামের পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

সতর্কতা: বিদ্যুতের সংযোগ স্পর্শের সময় সাবধান থাকুন। বিদ্যুতের লাইন নিরাপদ আছে কিনা তা আগে যাচাই করুন। তার বা সংযোগ ক্রটিপূর্ণ পূর্ণ মনে হলে দ্রুত অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মেরামত করে নিন। বিদ্যুৎ সংযুক্ত আছে এমন কোনও কিছু শিশুকে স্পর্শ করতে দেবেন না।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি