টেকনাফে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৯:৪৬আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৯:৪৬

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ধেকে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি প্রদীপ জানান, উদ্ধার হওয়া যুবকের কোনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, মাদকব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত যুবক কোনও রোহিঙ্গা মাদক কারবারি হতে পারে। ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়বা উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম