উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৯:৪১আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৯:৪৯

ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধার ইয়াবার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলো– নুরুল আবছার চৌধুরী (৩৫) ও নুরুল আলম চৌধুরী (৫১)। নুরুল আবছার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। সে বালুখালী পূর্ব পাড়া এলাকার মৃত নজির আহমদ চৌধুরীর ছেলে। নুরুল আলম জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উখিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক। সে ২নং ওয়ার্ডের মৃত ইসলাম মিয়ার ছেলে।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে জনৈক নুরুল আবছার চৌধুরী বসতঘরের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এ সংবাদে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি ব্ল্যাংক চেক, সই করা ছয় লাখ টাকার ব্যাংক চেক, তিনটি এটিএম কার্ড ও দুটি স্ট্যাম্প এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা উখিয়া-টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।’

তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধার মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের