করোনায় পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রারের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ১১:১৩আপডেট : ১৫ জুলাই ২০২০, ১১:১৬

করোনাভাইরাস দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার মো. আব্দুল জলিল (৭৬) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল জলিল পৌর এলাকায় বালুয়াডাঙ্গার কানা হাফেজের মোড় এলাকার কিনার মোহাম্মদের ছেলে।

সিভিল সার্জন জানান, গত ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দেওয়ায় মো. আব্দুল জলিলের নমুনা সংগ্রহ করা হয়। গত ৯ জুলাই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। শ্বাসকষ্ট নিয়ে গত ১২ জুলাই তিনি এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। পাঁচ দিন শ্বাসকষ্টে ভুগে মারা যান তিনি। 

কোয়ান্টাম ফাউন্ডেশনের দিনাজপুর সেলের অর্গানাইজার মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা তার লাশ দাফন করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম