সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে র‌্যাবের মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ০১:০২আপডেট : ১৬ জুলাই ২০২০, ০১:০৬

বোরকা পড়ে নদী পারের চেষ্টার সময় গ্রেফতার হন সাহেদ

করোনার টেস্ট নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে বুধবার (১৫ জুলাই) ভোরে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় রাতে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। মামলায় সাহেদসহ তিন জনকে আসামি করা হয়েছে।

বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে প্রতারক সাহেদকে গ্রেফতারের পর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যায় র‌্যাব। পরে রাতেই র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ০৫।

মামলায় প্রতারক সাহেদ করিমকে প্রধান আসামিসহ একজনকে পলাতক ও অজ্ঞাত একজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর সাহেদ

মামলার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, র‌্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতারক সাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে প্রতারক সাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করে র‌্যাব। এরপর মামলা দায়ের হলে পালিয়ে বেড়াচ্ছিল ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আলোচিত প্রতারক মো. সাহেদ। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (১৫ জুলাই) ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর প্রাক্কালে দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে সাহেদকে অবৈধ অস্ত্রসহ বোরকা পরা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

 

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম