করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি: রূপপুরে ক্লিনিক সিলগালা

পাবনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ১৪:১৮আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৪:২৪

ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয় অবৈধভাবে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মেডিকেয়ার ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এর আগে অভিযোগ ওঠার পর পুলিশ ওই ক্লিনিকের মালিককে গ্রেফতার করে। সে সময় ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা অমান্য করে কার্যক্রম অব্যাহত রেখেছিল। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর পাবনার সিভিল সার্জন অফিস ওই ক্লিনিকের  কার্যক্রম বন্ধ করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম শামিম জানান, ওই হাসপাতাল থেকে করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ইচ্ছামতো নেগেটিভ ও পজিটিভ ফল বসিয়ে দেওয়া হতো। নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ পাওয়ার পর হাসপাতালটি সিলগালা করা হয়।

জানা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে রূপপুর মেডিকেয়ার ক্লিনিকের মালিক আব্দুল ওহাব রানা এবং নাটোরের বড়াইগ্রামের সুজন আহমেদ গত কয়েক দিন যাবৎ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। এজন্য রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ইটভাটার মাঠে তাঁবু বসায় ক্লিনিক কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের কয়েক শতাধিক শ্রমিক ও কর্মকর্তার নমুনা সংগ্রহ করে তারা। প্রতিটি রিপোর্টের জন্য পাঁচ-ছয় হাজার টাকা নিয়ে তা ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলা হতো। জালিয়াতির অভিযোগে গেল মঙ্গলবার (৭ জুলাই) রাতে আটক করা হয় আব্দুল ওহাব রানাকে। এ ঘটনায় তিন জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রানাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের পুলিশ এখনও ধরতে পারেনি।

এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের