করোনার উপসর্গ নিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ১৪:৩৭আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৪:৩৯

করোনাভাইরাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরোজ মাহমুদ সবদুল ((৪৫)) নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া গ্রামে মারা যান তিনি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আমহেদ সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

সবদুল একই গ্রামের খাদেমুল ইসলাম মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ফিরোজ মাহমুদ সবদুল গোপালগঞ্জ জেলায় একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  সেখানে থাকাকালে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে বাড়িতে এসে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গেল বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি। রাতেই স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সবদুলের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক