সন্ধ্যা ৬টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হলো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০২৫, ২৩:০৫আপডেট : ০৭ জুন ২০২৫, ২৩:০৫

চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৭ জুন) রাতে দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারিত হয়েছে বলে জানান তিনি।

মেয়র বলেন, ‘সকাল ৮টা থেকে ডাম্পট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৬৯টি গাড়ি নিয়ে ৪২০০ শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারিত হয়েছে।’

‘এ ছাড়া নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকালে কোরবানি দেওয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া অনেকে ঈদের পরদিন কোরবানি দেন, সে বর্জ্যও আমরা অপসারণ করবো।’

মেয়র সিটি করপোরেশন এলাকার কোথাও কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য কোরবানির দিন রাত ৮টার পরে পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোলরুমে ০২৩৩৩৩৮৯১২২, ০২৩৩৩৩৮৯১২১ অথবা ০১৮৯৪-৮৮৩০০৫, ০১৮১১-৮০৩৬৬৬, ০১৭৬১-৪২৬৩৭১ নম্বরে জানানোর অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের জলাবদ্ধতাবিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
লক্ষ্যমাত্রার বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের