হবিগঞ্জে ইকনোমিক জোন স্থাপনের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৯

Habiganj tea leaver Prates Pic 2হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার চান্দপুর ও বেগমখান চা বাগান শ্রমিকদের ভোগদখলকৃত চাষের জমিতে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকরা।
রবিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চান্দপুর ও বেগমখান ভূমি রক্ষা কমিটি।
সভায় বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে এই জমিতে ফসল চাষ করে আসছি।  আমাদের জীবন থাকতে এই জমি দেবো না। আমরা এদেশ স্বাধীন করেছি, এদেশে অনেক চা শ্রমিক শহীদ হয়েছে। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনও অবস্থায় চা বাগানে ইকনোমিক জোন স্থাপন করতে দেওয়া হবে না।
চান্দপুর ও বেগমখান ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অভিরত বাকতির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক স্বপন সাঁওতাল, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন পাত্র, সদস্য সচিব সূর্য্য কুমার রায়, লক্ষী চরণ বাকতি, সদস্য মনি শংকর, শিশু কর্মকার, বিজল কানু, গীতা বানু, মোহন, সন্ধ্যা ভৌমিক প্রমুখ।
পরে সমাবেশ শেষে জেলা প্রসাশক সাবিনা আলমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে বিকালে হবিগঞ্জ শহরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।
/আরএ/টিএন/

আপ: আরএ

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের