নিজামীর বাড়ির পাশের গোপন বৈঠক থেকে জামায়াতের ৪ নেতা আটক

পাবনা প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ০০:২১আপডেট : ১৯ জুলাই ২০২০, ০০:৩০

সরকারবিরোধী বৈঠকের অভিযোগে সাঁথিয়ার এই প্রি ক্যাডেট স্কুলটি সিলগালা করে দেয় পুলিশ।

পাবনার সাঁথিয়ায় জামায়াতের গোপন বৈঠক চলাকালে পুলিশ ৪ জনকে আটক করেছে। পুলিশের দাবি আটক ব্যক্তিরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে সরকার উৎখাতের পরিকল্পনা করছিল।

আটকরা হলেন চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের সুবল প্রামাণিকের ছেলে ও বোয়াইলমারি কামিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ (৪৫), সাঁথিয়া উপজেলার কোনাবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আ. গফুর (৪৬), শিবরামপুর গ্রামের আবু ইউসুফের ছেলে জাকারিয়া রাজা (৩০) ও আলোকদিয়ার গ্রামের আরজানের ছেলে জয়নাল আবেদীন (৫৫)। এরা সবাই জামায়াতের সক্রিয় কর্মী।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শনিবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে সাঁথিয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক আ. সাত্তারের প্রতিষ্ঠান সাঁথিয়া প্রি-ক্যাডেট স্কুলে সরকারকে উৎখাতের পরিকল্পনায় ৫০/৬০ জন কর্মীকে নিয়ে জামায়াতের একটি গোপন বৈঠক চলছিল।

এ সময় তারা অনলাইনে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করছিল। সাঁথিযা থানা পুলিশ এ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের আটক করে। এ সময় কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে স্কুলটির অধ্যক্ষ আ. সাত্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামায়াতের আমির ও চারদলীয় জোট সরকারের মন্ত্রী, মানবতাবিরোধী যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হওয়া মাওলানা মতিউর রহমান নিজামীর বাড়ির পাশে উল্লেখিত স্কুলটি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ স্কুলটি সিলগালা করে দিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে
নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার