জন্মভিটায় শেষ ঠাঁই হলো সাবেক মন্ত্রী আবুল কাশেম ও সাবেক হুইপ আশরাফের

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ০০:৪৭আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৩:০১

সাবেক মন্ত্রী আবুল কাশেম (বামে), সাবেক হুইপ আশরাফ হোসেন।

কুমিল্লায় নিজ বাড়িতে সমাহিত করা হলো বিএনপির সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী আবুল কাশেম ও সাবেক হুইপ আশরাফকে। শনিবার বাদ আসর আদর্শ সদর উপজেলার পালপাড়ায় আবুল কাশেমকে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের নাল্লায় হুইপ মো. আশরাফ হোসেনকে জানাজার নামাজ শেষে সমাহিত করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়ায় মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেমের জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আবুল কাশেমের প্রতিষ্ঠিত আছিয়াগনি স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সাবেক মন্ত্রী মরহুম আবুল কাশেমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, মহানগর বিএনপির সভাপতি ভিপি জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা নজরুল হক ভূইয়া স্বপন, কুমিল্লা মহানগর যুবদল সভাপতি ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট তাইফুর আলম, আছিয়াগনি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন, মরহুম আবুল কাশেমের ভাগিনা জান্নাতুল কবিরসহ নেতাকর্মীরা। পরে বাবা-মার কবরের পাশে আবুল কাশেমের মরদেহ সমাহিত করা হয়।

এর আগে সাবেক মন্ত্রী আবুল কাশেম (৭৭) শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার বনানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

এদিকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আশরাফ হোসেনের প্রথম জানাজা জোহরের নামাজের পর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লায় মরদেহ নিয়ে আসা হলে সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শনিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান