চাঁপাইনবাবগঞ্জে করোনায় নেসকোর হিসাবরক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২০, ১৪:৩০আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৮:০১

আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সিনিয়র হিসাবরক্ষক আতাউর রহমান (৫৩) মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ  নজরুল চৌধুরী।

আতাউর রহমান নঁওগা জেলার পোরশা থানার তিতারপুর গ্রামের মৃত কাজী মজির উদ্দিনের ছেলে।

সিভিল সার্জন জানান, ‘গত ১৪ জুলাই করোনা করোনা পজিটিভ অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন আতাউর রহমান। অবস্থার অবনতি হলে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রামেক হাসপাতালের করোনার আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।’ 

সিভিল সার্জন আরও জানান, ‘আতাউর রহমানের করোনার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত স্থূলতাও ছিল। নঁওগা জেলার পোরশায় গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।’

এদিকে, সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের