গুলিভর্তি রিভলবারসহ ১১ মামলার আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ১৮:৪৩আপডেট : ২১ জুলাই ২০২০, ১৮:৪৭

নরসিংদীতে ১১ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার নরসিংদীতে গুলিভর্তি রিভলবারসহ বিল্লাল নামে থানায় তালিকাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শহরের চৌয়ালা তালতলাস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বিল্লাল এলকায় চোরা বিল্লাল, মিশরি বিল্লাল, টাইগার বিল্লাল ইত্যাদি নামেও পরিচিত। তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত বিল্লাল নরসিংদী শহরের চৌয়ালা তালতলা এলাকার বারেক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার।

তিনি জানান, তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ১১ মামলার আসামি বিল্লাল ওরফে টাইগার বিল্লালকে গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে রাতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়ির স্টিলের আলমারির নিচ হতে ৬ রাউন্ড গুলি লোডকৃত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিল্লাল নরসিংদী জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশের জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে একটি অস্ত্র মামলা, একটি ডাবল মার্ডার মামলা, পাঁচটি মাদক মামলা, দুটি ডাকাতি মামলা একটি পুলিশ অ্যাসাল্ট মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭
‘স্বাধীনতার বীজ যেখানে বপন হয়েছে, সেই বাড়িটা কেন দেখতে পারবো না?’
‘স্বাধীনতার বীজ যেখানে বপন হয়েছে, সেই বাড়িটা কেন দেখতে পারবো না?’
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর