ঈদের আগে গৃহস্থের গোয়াল থেকে আটটি গরু চুরি

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০০:২৭আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:৩২

বগুড়া

আগামী ১ আগস্ট কোরবানির ঈদ। তার আগে এক গৃহস্থকে সর্বস্বান্ত করে দিয়ে তার গোয়াল থেকে আটটি গরু চুরি করে ভেগে গেছে এক দল দুর্বৃত্ত। বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামে এক খামারির বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

গরুর মালিক আবদুল মান্নান জানান, চুরি যাওয়া গরুগুলোর মূল্য কমপক্ষে আট লাখ টাকা। এ ব্যাপারে তিনি মঙ্গলবার দুপুরে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

গরুর খামারি শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত আমজাদ হোসেন প্রামানিকের ছেলে আবদুল মান্নান জানান, সোমবার রাতে গরুগুলোকে খাবার খাইয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত চারটার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে গরু নেই। চোরেরা পেটে বাচ্চাসহ গাভি, বাছুর এবং ষাঁড়সহ মোট আটটি গরু নিয়ে গেছে।

ডেমাজানি বাজারের নৈশ প্রহরী জানান, রাতে একটি মিনি ট্রাক ও একটি ভটভটিতে গরু নিয়ে যেতে দেখেছেন। এছাড়া দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিল।

আবদুল মান্নানের ধারণা, ওই গরুগুলোই তার। তিনি দাবি করেন, বর্তমান বাজার মূল্য হিসেবে তার অন্তত আট লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি শাজাহানপুর থানায় অভিযোগ দিয়েছেন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। চোরদের শনাক্ত ও চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে কাজ চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে