বিপুল পরিমাণ ওষুধসহ সিভিল সার্জন অফিসের ৭ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০০:৩২ আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:৩৩

বিপুল পরিমাণ ওষুধসহ সিভিল সার্জন অফিসের ৭ জন গ্রেফতার

বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে সরবরাহ করার ওষুধ চুরি করে বিক্রির অভিযোগে রংপুর সিভিল সার্জন অফিসের পিয়ন সাহের জামানসহ ৭ জনকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান, পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের খন্দকার আব্দুস সালাম, নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুনি গ্রামের আব্দুর রহমান, মাহিগঞ্জের হাশেম রেজা ও কমল চন্দ্র রায়, বকচি গ্রামের ধীরেন চন্দ্র বর্মন ও দীপাল চন্দ্র বর্মন।

মাহিগজ্ঞ থানার ওসি আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মাহিগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রংপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের রোগীদের জন্য বরাদ্দ সরকারি জীবন রক্ষাকারীসহ বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধ চুরি করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিভিল সার্জন অফিসের পিয়ন সাকের জামানকে আটক করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে তার বাসা থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ওষুধ।

তিনি জানান, এই ঘটনার সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত। তাদের নাম পাওয়া গেছে। সবাইকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ