বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কোনও লকডাউন নেই। এই নামে সন্ত্রাসীদের এক ধরনের কর্মসূচি হচ্ছে। দেশে সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে।
রবিবারর (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সন্ত্রাসীদের কোনও কার্যক্রমকে কোনোভাবেই আন্দোলন বলার সুযোগ নেই। পরাজিত শক্তি নানাভাবে, নানাদিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, পেট্রোল ফাটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এসব নৈরাজ্যকে শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে।
আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদীন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।