অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি, জরিমানা খেলো প্রাণ-এর কারখানা

নরসিংদী প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২২:৫৫ আপডেট : ২২ জুলাই ২০২০, ২৩:০৬

নরসিংদীতে প্রাণ গ্রুপের চরকা টেক্সটাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া উৎপাদিত বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করে।

নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানাকে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাতকরণের দায়ে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা এলাকায় ওই গ্রুপের প্রাণ চরকা টেক্সটাইল কারখানায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা ড্রাগস সুপারসহ র‌্যাব-১১ এর একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় বিপুল পরিমাণ অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে। টেক্সটাইল কারখানার ভেতরে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছিলো।

জব্দ করা বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার

এছাড়া কোম্পানির হবিগঞ্জস্থ কারখানায় উৎপাদনের অনুমতি থাকলেও গেটওয়েল ব্র্যান্ডের সার্জিক্যাল মাস্ক পলাশের চরকা কারখানায় উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এসব পণ্য অনুমোদন ছাড়া উৎপাদন না করার শর্তে মুচলেকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ধ্বংস করা হচ্ছে অনুমোদনহীন বিপুল পরিমাণ হ্যান্ডস্যানিটাইজার।

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোস্তাক আহমেদ জানান, অফিসের বাইরে থাকায় তিনি বিস্তারিত জানেন না। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর এ বিষয়ে কথা বলবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ