এখন সার ও বিদ্যুৎ চাইতে গিয়ে কৃষককে গুলি খেতে হয় না: শ ম রেজাউল করিম

পিরোজপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৮:০৪আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৮:১৩

এখন সার ও বিদ্যুৎ চাইতে গিয়ে কৃষককে গুলি খেতে হয় না: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, 'শেখ হাসিনা একজন কৃষিবান্ধব সরকার প্রধান। তারই উদ্যোগে এদেশের কৃষকরা আজ বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন। কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা অসহায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন। এখন সার ও বিদ্যুৎ চাইতে গিয়ে কৃষককে গুলি খেতে হয় না অথচ গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশে সার ও সেঁচ কাজের জন্য বিদ্যুৎ দাবি করতে গিয়ে কানসাটে কৃষককে গুলি করে হত্য করা হয়েছে।'

শুক্রবার (২৪ জুলাই) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী রেবেকা খান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান প্রমুখ।

একই দিন মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাজিরপুর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ