মাগুরা শহরের নতুন বাজার এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম নিমাই চন্দ্র সাহা (৬০)। শনিবার রাত ১টার সময় তার মৃত্যু হয়। তিনি পাট ও ভূসি মালের ব্যবসায় করতেন।
মৃতের ছেলে তন্ময় সাহা জানান, বেশ কিছু দিন ধরে তার বাবার শরীরে জ্বর,ঠাণ্ডা, শ্বাসকষ্ট হচ্ছিল। তবে তিনি ১৭ জুলাই শালিখা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা নমুনা পরীক্ষা করালে প্রতিবেদন নেগেটিভ আসে। তারপর থেকে বাড়িতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত রাত সাড়ে ১২টার সময় শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসার জন্য তাকে মাগুরা সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ডাক্তার তাকে ফরিদপুর মেডিক্যালে নেওয়ার কথা বলেন। ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, নিমাই চন্দ্র সাহা গত ১৭ জুলাই শরীরের জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে করোনার নমুনা পরীক্ষা করান। পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল।








