দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ১৮:৫২আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৮:৫৬

রেবেকা ইয়াসমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ‘জাহান’ সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।  সোমবার (২৭ জুলাই) বেলা ৩টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম।

ডা. জাকিউল  জানান, অতিরিক্ত মাত্রায় ডায়াবেটিস, জ্বর, শ্বাসকষ্টসহ নানা সমস্যা নিয়ে গত এক সপ্তাহ আগে রেবেকা ইয়াসমিন হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা শেষে মহানগরীর ভাটিকাশর গোরস্তানে দাফনের ব্যবস্থা করা হবে।

অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন ময়মনসিংহ প্রেস ক্লাবে একাধিকবার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।  গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম