জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও শেরপুর -জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা।
নৌকা যোগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নতুন তেগুরিয়া, টুংরাপাড়া, টেংরাকুড়া আইমারী চন্দনপুর,আদর্শ গ্রাম,ডাক পাড়া,শাহ পাড়াসহ বিভিন্ন বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। সেখানে উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন দুই সংসদ সদস্য।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও গাইবান্ধা ইউপি’র চেয়ারম্যান মাকছুদুর রহমান আসছারীসহ আরও অনেকে।






