চবি উপাচার্যের স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২০, ১৪:১১আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৪:১১

লতিফুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের স্বামী অবসরপ্রাপ্ত মেজর লতিফুল আলম চৌধুরী (৭১) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গত ১৩ জুলাই লতিফুল আলম চৌধুরীর করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তার করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু নিউমোনিয়ার কারণে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

তিনি আরও বলেন, আজ বুধার বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে উনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নগরীর গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড