ইউটার্ন নেওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ১৫:৩০আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৫:৩০

ইউটার্ন নেওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় হানিফ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় বাইসাইকেল আরোহী হানিফ ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িকেও ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। নিহত হানিফ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মৃতদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানায় আনা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি