গৃহকর্মী নির্যাতনের ঘটনায় শাবি অধ্যাপকসহ তার স্বামী আটক

সিলেট প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ০১:৫৭ আপডেট : ৩১ জুলাই ২০২০, ০২:০১

সিলেট  
সিলেটে গৃহকর্মীকে নির্যাতন করায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের (শাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তাদেরকে আখালিয়া সুরমা আবাসিক এলাকার রেনেসাঁ ভবনের ১১ নম্বর বাসা থেকে আটক থানায় নিয়ে আসে পুলিশ।

মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার জানান, সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগ পুলিশ হেফাজতে রয়েছেন। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গৃহকর্মীর পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসার পর সিদ্ধান্ত হবে।

পুলিশ সূত্র জানায়, ১২ বছরের কিশোরী গৃহকর্মীকে নানা অজুহাতে বেধড়ক মারপিট করে আসছেন সাবিনা ও সোহাগ। কয়েকদিন আগে লোহার জিআই পাইপ দিয়েও নির্মমভাবে মেরে তাকে আটকে রাখেন বাসায়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী তাদের বাসা থেকে পালিয়ে আসে এবং পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে নির্যাতনের কথা জানায়।

এরপর পুলিশ অভিযানে নেমে সাবিনা ইয়াসমিন ও তার স্বামীকে আটক করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ