নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত

নোয়াখালী প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ২১:৫৭আপডেট : ৩১ জুলাই ২০২০, ২২:৩৩

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত নোয়াখালী পৌরসভা এলাকায় হরিনারায়ণপুর ও বেগমগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উদযাপন হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় নোয়াখালী পৌরসভা এলাকায় হরিনারায়ণপুর ভেন্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ প্রাঙ্গণ, একই উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত স্থানীয়রা জানান, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা আরও জানান, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০ থেকে ২৫০ জন মুসল্লি, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ১০০-১৫০ জন মুসল্লি ও নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর ভেন্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২ জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, তিনটি মসজিদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে