বান্দরবা‌নে চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসা কর্তৃপক্ষ

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০২ আগস্ট ২০২০, ১৮:১২আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৮:১৫

চামড়া কিনছেন না ব্যবসায়ীরা, চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসা কর্তৃপক্ষ বান্দরবা‌নে সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারছে না বি‌ভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ‌দি‌কে সংগৃহীত চামড়ায় পচন ধ‌রে দুর্গন্ধ ছড়া‌তে শুরু ক‌রে‌ছে। এ‌তে বিপা‌কে প‌ড়ে‌ছেন তারা।

র‌বিবার (২ আগস্ট) সকা‌লে বান্দরবান বালাঘ‌াটা ওছমান বিন আফফান (রা.) হেফজখানা ও এ‌তিমখানা, বান্দরবা‌নের ইসলা‌মিয়া হা‌ফে‌জিয়া মাদ্রাসা ও মুসলিম এ‌তিমখানাসহ বেশ ক‌য়েক‌টি মাদ্রাসা ঘু‌রে এ চিত্র দেখা গে‌ছে।

কর্তৃপক্ষ জানায়, বি‌ভিন্ন এলাকা থে‌কে মাদ্রাসার এতিম ছাত্র‌দের জন্য বিনামূ‌ল্যে প্রায় তিনশ’র বেশি চামড়া সংগ্রহ ক‌রে আনা হয়। ‌রিকশা ভাড়া দি‌য়ে এসব চামড়া এ‌নে মজুত করা হয়। তবে কোনও চামড়া ব্যবসায়ী না আসায় এগু‌লো পচে দুর্গন্ধ ছড়া‌চ্ছে। এগু‌লো ফেলার জন্য কোনও জায়গাও পাওয়া যাচ্ছে না।

পৌর মেয়র মো. ইসলাম বেবী ব‌লেন, চামড়া কেনার জন্য কোনও ব্যবসায়ী না থাকায় চামড়াগু‌লো পচে যা‌চ্ছে। এ‌তে ক‌রে বিপা‌কে প‌ড়ে‌ছে মাদ্রাসার কর্তৃপক্ষ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি