মিনিবাসের ধাক্কায় প্রাণ হারালেন প্রধান শিক্ষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৫:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:০২

চাঁপাইনবাবগঞ্জ

সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার কাউনাইন নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের সামনে একটি মিনিবাসের ধাক্কায় তিনি নিহত হন। নিহত প্রধান শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার মৃত দেলখোস উদ্দিনের ছেলে।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, খুব ভোরে স্বরূপনগরের বাসা থেকে মোটরসাইকেলে তিনি দারিয়াপুর যান। দারিয়াপুর থেকে ফেরার পথে সকাল ৯টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে বাস টার্মিনাল এলাকায় একটি মিনিবাস মোড় ঘুরার সময় পেছন থেকে মোটরসাইকেলে করে আসা ওই শিক্ষক বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী