দুই পথচারীকে পিষে আরেক বাসে ধাক্কা

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১৩:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৩:৫৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত একজন হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুল আওয়াল (৪৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় শায়েস্তানগর গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি গাড়ি নতুনব্রিজ এলাকায় এসে ব্রেক ফেল করে পথচারীদের চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী বাসকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে দুই পথচারী নিহত এবং ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং নিহতের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। তবে দুটি বাসের চালকই পালিয়ে গেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম