কৃষিজমিতে কাজ করতে গিয়ে ঘুরে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

মীরসরাই প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২৩:৪১আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২৩:৪১

চট্টগ্রামের মীরসরাইয়ে ক্ষেত থেকে মরিচ তুলতে গিয়ে জাহাঙ্গীর আলম নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ‘গরমে অসুস্থ’ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

জাহাঙ্গীর আলম (৫৩) মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ গ্রামের কামাল চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন পিটু বলেন, ‘রবিবার বেলা ১১টার দিকে আমার জেঠাতো ভাই কৃষিজমি থেকে কাঁচা মরিচ তুলতে যান। মরিচ তোলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ জমির আইলে মাথা ঘুরে পড়ে যান। তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

তিনি আরও বলেন, ‘মীরসরাইয়ে তীব্র গরম পড়ছে। আমাদের ধারণা, গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। তার দুই ছেলে ও একটি মেয়েসন্তান আছে। আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘আমার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সকালে জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে জমির আইলে ঘুরে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। যেহেতু স্বজনদের অভিযোগ ছিল না, তাই আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের