মেয়েকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, পিতা কারাগারে

খুলনা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ০১:৩১আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০১:৩৮

মেয়েকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, পিতা কারাগারে

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়া গ্রামে মেয়েকে চাকু মেরে জখম করার অভিযোগে দায়ের মামলায় পিতাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটক পিতার নাম সিরাজুল ফকির। তার হেফাজত থেকে পুলিশ চাকুটি জব্দ করেছে। মেয়ে মরিয়াম তার মামলায় সৎ মাকেও অভিযুক্ত করেছেন।

বাদী মরিয়ম জানান, পিতা সিরাজুল ফকির দ্বিতীয় বিয়ের পর তিন বোন ও এক ভাইকে ঠিকমতো ভরণ পোষণ দিতেন না। এনিয়ে বিভিন্ন সময়ে ঝগড়া বা অশান্তি লেগে থাকতো।

মরিয়মের অভিযোগ, সর্বশেষ ৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে বেতবুনিয়া বাজারের আহসানুর গোলদারের মুদি দোকানের সামনে গেলে পিতার হুকুমে সৎ মা রোজিনা বেগম, দাদা মজিদ ফকির তাকে ও ছোট বোন চম্পাসহ ৯ বছরের ছোট ভাই হাসানকে মারধর করতে থাকে। এক পর্যায়ে পিতা সিরাজুল ফকির ছোট বোন চম্পার ডান হাতে চাকু মেরে জখম করে। খবর পেয়ে পাইকগাছা থানার এসআই জাহিদ ঘটনাস্থলে পৌঁছে সিরাজুলকে আটক এবং চাকুটি জব্দ করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি জানান, মেয়ে মরিয়ম এর দায়ের করা মামলায় পিতা সিরাজুল ফকিরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত