মায়েদের পর উদ্ধার হলো সন্তানদের লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৬:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৬:৪৫

মানিকগঞ্জ

মা ও মামার সঙ্গে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ আজ বুধবার (৫ আগস্ট) উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ১৮ ঘণ্টা পর মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হচ্ছে মিথিলা (১২) ও শান্ত (১১)। মঙ্গলবার দুপুরে জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরমাস্তল চরপাড়া বিলে নৌকাডুবির ওই ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মিথিলার মা হনুফা (৩৭) ও শান্তর মা রোকসানা (৩০) এবং উভয়ের মামা রিয়াজুল (২৫)। 

জানা গেছে, নৌকাডুবির ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। গতকাল নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করতে না পারায় আজ আবার তাদের উদ্ধার অভিযান শুরু হয়। বুধবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, দীর্ঘ সময় পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় সর্বমোট ৫ জনের মৃত্যু হলো। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কা চুক্তির জের, হুতিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
মক্কা চুক্তির জের, হুতিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
তেজগাঁও‌য়ে ভব‌নের আগুন নিয়ন্ত্রণে
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট