ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ২২:০৭আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৮

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)  
ঠাকুরগাঁওয়ের একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম জাকারিয়া হোসেন (৫৮)। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেলার হরিপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) জাকারিয়া হোসেনের (৫৮) বাড়ি একই উপজেলার আমগা গ্রামে।

তিনি গত ২৩ জুলাই করোনা উপসর্গে আক্রান্ত হন। নমুনা পরীক্ষার পর ২ আগস্ট তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুব্রত সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক গোরস্থানে তাকে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাহিরের শক্তির হাতে নির্ধারিত হতে পারে না: আরাঘচি
গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা পেছালো
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার