বিদ্যুতায়িত টিনের চাল স্পর্শ করে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৪:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৪:৫৫

পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলী (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পূর্বমালকাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রিপন ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে মালকাডাঙ্গা বাজারে মাসুদ রানার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, মালকাডাঙ্গা বাজারের আকবর আলী নামে এক ব্যক্তি তার বাসার ছাদ ও দোকানের টিনের চালে গাছের পাতাসহ ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য রিপনকে টিনের চালে উঠিয়ে দেয়। বিদ্যুতায়িত টিনের চালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রিপন বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের