একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

হিলি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৫:০৮আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৫:০৮

একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ৮৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগের দিনের কিছু কাঁচা মরিচ সকালের দিকে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সরবরাহ ঘাটতি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। তবে ঈদের কারণে টানা ৫ দিন বন্ধের কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে যায়। ঈদের পরে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হলেও চাহিদার তুলনায় কম হওয়ায় দাম বাড়তির দিকে রয়েছে।

এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সরবরাহ কমায় ভারতেই কাঁচা মরিচের দাম বাড়তির দিকে রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি