শার্শা সীমান্ত থেকে ২৮ কেজি রুপা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৮:৫০আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৯:১৯

বিজিবি

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ২৮ কেজি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা। শুক্রবার (৭ আগস্ট) সকালে গোগা গ্রামের গাজিপাড়ার একটি মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় এই রুপা উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ রুপার একটি চালান এনে গোগা গ্রামের গাজিপাড়ার একটি মাঠে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি রুপা উদ্ধার করে।

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়। এই রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম