রড বোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২০, ১৯:৪৩আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৯:৪৬

কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ট্রলার ডুবে রডের নিচে চাপা পড়ে ট্রলার শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের স্বল্পায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ (২০) স্বল্পা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রামচন্দ্রপুর থেকে রড বোঝাই ট্রলার নিয়ে স্বল্পার উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারটি স্বল্পায় গিয়ে ঘাটে ভেড়ার পূর্বে একপাশে ডুবে যায়। এসময় রডের ওপরে থাকা সবুজ উল্টে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম