সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২০, ১৭:১৭আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৭:১৮

চট্টগ্রাম নবনির্মিত একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার হারবাতলী এলাকায় দুই শ্রমিক মারা গেছেন। রবিবার (৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। 

নিহতরা হলেন– মো. রাজু (৩০), মো. রায়হান (২৮)। তারা দুজনই নির্মাণ শ্রমিক।

মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, দুজন সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম