পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৪:৩২আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৪:৪১

দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সাইতারা ইউনিয়নের খোচনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) ও একই এলাকার ধনঞ্জয় রায়ের ছেলে তমাজ রায় (১২)। ছোটন ও তমাজ আপন মামাতো-ফুপাতো ভাই।

চিরিরবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ছোটন ও তমাজকে অনেক খুঁজেও পাচ্ছিলো না পরিবারের লোকজন। পরে দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে দুই জনকে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি