অন্য দেশের সঙ্গে বাংলাদেশও পাবে করোনা ভ্যাকসিন: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৫:৫০আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:৫০

 দেশের করোনা টেস্টের কিটের কোনও ঘাটতি নেই বরে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নব-নিযুক্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আরও বলেন, ‌'বিশ্বের অন্য দেশের সঙ্গে বাংলাদেশও করোনা ভ্যাকসিন পাবে। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভির সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে, কথা হয়েছে। গ্যাভি সারা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করবে। বাংলাদেশ কীভাবে আগে ভ্যাকসিন পাবে, সে সম্পর্কে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ভ্যাকসিন আসলে সবার আগে ফ্রন্টলাইনার্সদের দেওয়া হবে। পরে গুরুত্ব অনুযায়ী অন্যদের দেওয়া হবে।'

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, দেশে করোনা টেস্টের জন্য পর্যাপ্ত কিট মজুত আছে। কিটের কোনও সংকট নেই। আর করোনা পরীক্ষার জন্য সারাদেশে ৮০টি পিসিআর স্থাপন করা হয়েছে। প্রয়োজন হলে আরও পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

 তিনি আরও জানান, আশঙ্কা আছে শীতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরি করা হবে। যাতে আমাদের দেশে এটা ব্যাপক আকার ধারণ করতে না পারে। করোনায় সারাদেশে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার কোনও আশঙ্কা নেই বলেও জানান তিনি।

এরআগে, তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন। এসময় শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. লিয়াকত হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিকসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

 

  

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম