রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ঝালকাঠি প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ২০:৩৫আপডেট : ১১ আগস্ট ২০২০, ২০:৫৫

রাজাপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি এলাকা ও কানুদাসকাঠি এলাকা থেকে সোমবার (১০ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে চার হাজার ৫১৭ পিস ইয়াবা ট্যাবলেট সাত হাজার ৫০০ টাকা ও একটি বক্সার পুরাতন মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১টার দিকে উপজেলার নৈকাঠি গ্রামের ব্রিজ এলাকা থেকে কামাল হোসেনকে চার হাজার ৫১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির সাত হাজার ৫০০ টাকা ও মাদক ব্যাবসায় ব্যবহৃত একটি বক্সার পুরাতন মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল হোসেন (৪০) কামাল চট্টগ্রামের হালিশহর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। কামালের দেওয়া তথ্যানুযায়ী শেষরাতে উপজেলার কানুদাসকাঠি গ্রামের কাটাখালি এলাকার মৃত আ. জলিল আকনের ছেলে সাইফুল আকনকে (৪১) গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় মাদক আইনে মামলা করেছে।

পুলিশ জানায়, কামাল হোসেন পিরোজপুর জেলার দাউদপুর এলাকায় তার শ্বশুরবাড়িতে যাওয়া আসার সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। চার মাস ধরে কামাল চট্টগ্রাম থেকে মাদকদ্রব্য এনে এ উপজেলায় সবরাহ করছিলো। বিষয়টি পুলিশের নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নৈকাঠি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। রাজাপুর থানা পুলিশের হাতে এটাই প্রথম মাদকের বড় চালান আটক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম