গার্মেন্টসকর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ০২:৪৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৩৪

ধর্ষণ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গার্মেন্টকর্মী (২২)-কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ওই গার্মেন্টকর্মী বাদী হয়ে ঘটনার দু’দিন পর সোমবার রাতে মামলা করেছেন। শনিবার রাতে উপজেলার কাকরাইল মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার এ মামলার আসামিদের খোঁজে দিনভর অভিযান চালায় পুলিশ। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ ও ওই গার্মেন্টকর্মী জানান, ওই নারী সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করে। সোনাপুরে একটি বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী বসবাস করছে। ওই গার্মেন্টকর্মী তার শ্বশুরবাড়ি আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের একটি গ্রামে যাওয়ার উদ্দেশে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কাকরাইল মোড়া এলাকায় রিকশার জন্য অপেক্ষা করছিল। এ সময় চার যুবক তাকে আটকে তার চোখ ও মুখ কাপড় দিয়ে পেঁচিয়ে গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই চার যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

ওই গার্মেন্টকর্মীর স্বামী জানান, শনিবার রাতে ঘটনাটি ঘটলেও প্রথমে তার স্ত্রী লোকলজ্জার ভয়ে চেপে যায়। পরদিন রবিবার সকালে তার স্ত্রী কর্মস্থলে চলে যায়। পরে জানাজানি হলে তিনি স্ত্রীর কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। পরে থানায় এসে মামলা দায়ের করা হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই গার্মেন্টকর্মী নিজে বাদী হয়ে চার যুবককে আসামি করে মামলা করেছেন। রাতেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবারও আসামিদের গ্রেফতারে একটি টিম মাঠে কাজ করেছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী