যাত্রী থাকলে স্বাভাবিক, না থাকলেই স্বাস্থ্যবিধি

মাগুরা প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ২১:৫৩আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫৩

যাত্রী থাকলে স্বাভাবিক, না থাকলেই স্বাস্থ্যবিধি

মাগুরার গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হয় শুধু যাত্রীর অভাব থাকলেই। নয়তো দাঁড়িয়েও ভ্রমণ করতে হয় যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, শহর পার হলেই আর কোনও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হয় না। অথচ ভাড়া নেওয়া হয় দ্বিগুণ।

মাগুরা-যশোর সড়কের নিয়মিত যাত্রী হামিদা আখতার বলেন, 'শহরের বাসস্ট্যান্ডে বাস কর্মচারীরা একটু সতর্ক থাকে। কিন্তু শহর পার হওয়ার পরে ইচ্ছামতো যাত্রী উঠানো হয়।'

মাগুরা থেকে ঝিনাইদহর নিয়মিত যাত্রী মমতাজ বেগম বলেন, 'লোক না হলে তারা দুই সিটে একজন করে বসায়। এরপর লোক উঠলেই তখন বলে আরেকজনের পাশে বসতে। আমি কারও পাশে বসবো না, তাই দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছি।'

যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, 'যে ভাড়া ছিল ৫০ টাকা, এখন তা ১০০ থেকে ১২০ টাকা। দাঁড়িয়ে গেলেও কম হবে না। গাড়িতে কেউ মাস্ক পড়ে না।'

মাগুরা-যশোর রুটের একটি বাসের হেল্পার সিদ্দিকুর রহমান বলেন, 'আমরা সবসময় যাত্রীদের মাস্ক ব্যবহার করতে বলি। পথের মধ্যে কেউ বিপদে পড়লে তাকে তুলে নিই মাঝেমধ্যে। কিন্তু তাকে কারও পাশে না বসিয়ে দাঁড়িয়ে যেতে বলি।'

মাগুরার একজন বাস মালিক মাজেদুল হক ঝণ্টু বলেন, 'স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা বাস মালিকেরা কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছি। তারপরও কর্মচারীরা পথের মধ্যে আমাদের অজান্তে অতিরিক্ত লোক তুলছে এমন অভিযোগ আছে। আমরা বিষয়টি নিয়ে আরও কঠোর হবো।'

মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, 'গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা নির্দেশ দিয়েছি এবং নিয়মিত তা তদারকি করছি।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম