পাবনায় আদালতের কর্মীদের মারধর, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ০১:৪৭আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০১:৫৬

পাবনায় আদালতের কর্মীদের মারধর, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩ পাবনায় আদালতের কর্মীদের মারধরের অভিযোগে দুই সহযোগীসহ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লাকে গ্রেফতার করেছে কোর্ট পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তারা ফৌজদারি মামলার জামিন চাইতে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন।

গ্রেফতার অপর দু’জন হলেন নন্দনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ও চেয়ারম্যানের সহযোগী জয়নুল শেখ। পরে তাদের আদালত কক্ষ থেকে কারাগারে পাঠানো হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (পেশকার) কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, চেয়ারম্যান ও তার দুই সহযোগী ফৌজদারি মামলার জামিন চেয়ে আদালতে এসেছিলেন। তারা আদালতের কক্ষের সামনে আদালতের মেসেঞ্জার মজিবর রহমানকে মারধর করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, এলাকায় প্রভাবশালী হওয়ার কারণে গত রবিবার (৯ আগস্ট) বিকালে নন্দনপুর বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা ও ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল উদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যানের ভাই জহুরুল ইসলামকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। চেয়ারম্যান ও তার লোকেরা সেই মামলার জামিন চাইতে আদালতে গিয়েছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের